২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শসার যে সালাদে গরমে স্বস্তি

প্রতিদিনের ডেস্ক:
দিন দিন বাড়ছে গরম। আর এই তীব্র গরমে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে শসার জুড়ি নেই। পানিতে ভরপুর এই সবজিটি শরীরের পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। ত্বককে রাখে সজীব। তাই গরমের ক্লান্তি ও অস্বস্তি কমাতে প্রতিদিনের খাদ্যতালিকায় শসা হতে পারে একটি দারুণ অভ্যাস।গরমে শসার সালাদ একেবারেই আদর্শ একটি পদ। টাটকা শসার সঙ্গে দই, পেঁয়াজ, লেবুর রস ও সামান্য লবণ মিশিয়ে সহজেই তৈরি করা যায় সুস্বাদু ও স্বাস্থ্যকর সালাদ। এটি খেতে যেমন হালকা, তেমনি শরীরকে রাখে ঠান্ডা ও হাইড্রেটেড। আসুন জেনে নেই শসার দুটি মজার সালাদের রেসিপি-
শসা দইয়ের সালাদ ১শসা দইয়ের সালাদ
১. প্রথমে একটি শসা ভালো করে ধুয়ে পাতলা স্লাইস করে কেটে নিন। এরপর একটি পেঁয়াজের অর্ধেক অংশ কুচি করে নিন। সঙ্গে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে রাখুন। এবার একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে নিয়ে এতে চা চামচের চার ভাগের এক ভাগ রসুন বাটা যোগ করুন। তারপর তিন টেবিল চামচ টক দই মিশিয়ে দিন। এর সঙ্গে আধা চা চামচ ভাজা জিরার গুঁড়ো, আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, চা চামচের চার ভাগের এক ভাগ গোল মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর ও সুস্বাদু শসার সালাদ।
২. একটি বাটিতে তিন টেবিল চামচ টক দই নিন। এতে যোগ করুন এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ গোল মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, এক টেবিল চামচ ধনে পাতা কুচি এবং কয়েক ফোঁটা লেবুর রস। এরপর সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটি শসা লম্বা ও পাতলা স্লাইস করে কেটে এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে ওপর থেকে এক চিমটি ভাজা জিরার গুঁড়ো ও এক চিমটি লাল মরিচের গুঁড়ো ছিটিয়ে দিন। এবার হালকা করে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের সুস্বাদু শসার সালাদ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়