৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শার্শার ডিহির সন্ত্রাসী রবি আটক

আনিছুর রহমান, বেনাপোল
শার্শার ডিহি ইউনিয়ন এর ডিহি গ্রামের একাধিক মামলার আসামি রবিউল ইসলাম রবি (৪৮) আটক হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ৩ টার সময় শার্শা থানা পুলিশ তাকে আটক করে। রবি ডিহি ইউনিয়ন এর ডিহি গ্রামের লাল মিয়া ওরফে লালুর ছেলে। গত ২৬ মার্চ ২০ লাখ টাকা চাঁদা ও চাঁদা দিতে না পারলে জমি লিখে নেওয়ার চেষ্টা করলে ডিগি গ্রামের আলী আহম্মদ এর মেয়ে মিতু (৩৮) ও তার মা আনোয়ায়ারা বেগম (৫৪) জমি ও টাকা কোনটাই দিতে রাজী না হলে তাদের মধ্যেযুগীয় বর্বরতাকেও হারা মানায় সে ভাবে নির্যাতন করে মাজার হাড় ভেঙ্গে দেয়। এরপর মা ও মেয়ে চিকিৎসা শেষে ৬ দিন পর শার্শা থানায় মামলা করে রবিকে প্রধান আসামি করে। তারই ধারাবাহিকতায় আজ পুলিশ রবিকে আটক করে। ডিহি গ্রামের মামলার বাদি মিতু’র ভাই স্কুল শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, আমরা মা এবং বোনকে গ্রামে মারধর করে হাসপাতালে এসে আমাকে ১০ নং রুমে আটক মারধর করে এবং আমার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয় শার্শা থানা ওসি মারুফ হোসেন বলেন, রবিউল ইসলাম রবিকে আটক করা হয়েছে। আগামিকাল তাকে জেল হাজাতে পাঠানো হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়