৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পরীক্ষায় নকলের নতুন হাতিয়ার এআই স্মার্ট চশমা

প্রতিদিনের ডেস্ক
চীনের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় নকলের জন্য এআইচালিত স্মার্ট চশমা ব্যবহারের প্রবণতা বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কঠিন পরীক্ষায় ভালো ফল পেতে শিক্ষার্থীরা এসব চশমা ভাড়া নিচ্ছে। জানা গেছে, প্রতিদিন ৪০ থেকে ৬০ ইউয়ানের (প্রায় ৬ থেকে ৯ মার্কিন ডলার) বিনিময়ে ভাড়ায় পাওয়া যাচ্ছে এসব ডিভাইস। আগে থেকেই স্মার্ট চশমা বাজারে থাকলেও, কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত নতুন সংস্করণগুলো সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এই এআই স্মার্ট চশমাগুলোতে বড় ভাষা মডেল, ক্যামেরা ও অডিও ফিচার যুক্ত থাকে। ফলে ব্যবহারকারী সহজেই প্রশ্ন স্ক্যান করে তাৎক্ষণিক উত্তর পেতে পারে—তাও এমনভাবে, যেন সহজে ধরা না পড়ে। আগের তুলনায় নতুন মডেলের চশমাগুলো অনেক হালকা ও সাধারণ চশমার মতো দেখতে। শাওমি ও আলিবাবা-এর মতো প্রতিষ্ঠান এসব উন্নত ও আড়ালযোগ্য ডিভাইস তৈরি করছে। যদিও জাতীয় কলেজ ভর্তি পরীক্ষা ও সরকারি চাকরির পরীক্ষায় এসব ডিভাইস নিষিদ্ধ, তবুও স্কুল পর্যায়ের পরীক্ষায় এগুলোর ব্যবহার অব্যাহত রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়