৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ম্যানসিটি ছাড়ছেন পর্তুগিজ তারকা সিলভা

প্রতিদিনের ডেস্ক:
আসন্ন গ্রীষ্মে ট্রান্সফার উন্ডোতে ইংলিশ ক্লাব ম্যান সিটির সঙ্গে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা। এর মাধ্যমে সিটি সঙ্গে নয় বছরের সর্ম্পকের ইতি ঘটছে এই পর্তুগিজ মিডফিল্ডারের। সিলভার সঙ্গে সিটির আগামী জুনে শেষ হবে চুক্তির মেয়াদ। যে কারনে ফ্রি এজেন্টের সুবিধায় তিনি ক্লাব ছাড়তে পারবেন। কোচ পেপ গার্দিওলার অধীনে বার্নার্দো সিলভা নিজেকে অন্যতম বিশ্বাসী ও বৈচিত্র্যময় খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন। ২০১৭ সালে মোনাকো থেকে আসার পর সিলভা সিটির ঘরোয়া ও ইউরোপীয়ান সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বেশ কয়েকটি প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি বহুল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কারিগরি দক্ষতা, কর্মতৎপরতা এবং পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা ভক্তদের কাছে প্রিয় করে তুলেছে নিজেকে।ইনস্টাগ্রামে পোস্ট করা একটি বিদায়ী বার্তায় সিলভা শৈশবের স্বপ্ন পূরণের স্মৃতিচারণ করেছেন। সেই সঙ্গে শহর, ক্লাব ও এর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন পেশাদার ও ব্যক্তিগত উভয় জীবনে প্রত্যাশার চেয়ে বেশী কিছু দিয়েছে ম্যানচেস্টার সিটি। বিশেষ করে তার পারিবারিক জীবনে ম্যানচেস্টারের ভূমিকা অপরিসীম।পুরো ক্যারিয়ারে দুর্দান্ত সহযোগিতার জন্য তিনি গার্দিওলা, সতীর্থ ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানান। এসময় বাকি মৌসুমের সময়টা ভক্ত ও খেলোয়াড়দের বাকি ম্যাচ উপভোগের আহ্বান জানান। সিলভার পরবর্তী গন্তব্য এখনও চূড়ান্ত হয়নি। যদিও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী পরবর্তী গন্তব্য বেনফিকায় হতে পারে। এছাড়া স্পেন, সৌদি আরব ও মেজর লিগ সকারে তার ফেরা নিয়েও গুঞ্জন রয়েছে। ইত্তিহাদে লিগের শেষ হোম ম্যাচে তাকে বিদায় জানাবে সিটি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়