৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় চলাচলের রাস্তায় মাটির বাঁধ : যান চলাচল বন্ধ

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
পাইকগাছায় চলাচলের রাস্তায় মাটি তুলে বাঁধ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে এক ঘের মালিকের বিরুদ্ধে। ফলে অতিরুক্ত প্রায় ২ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া ও কাঁটাবুনিয়া মৌজায় বদ্ধ চাঁদখালী নদীর পূর্ব পাশে রাস্তা। এ রাস্তাটি গজালিয়া চর মসজিদের পাশ থেকে দক্ষিণ অভিমুখে রাস্তাটি সরকার ইটের রাস্তা তৈরি করে। যার দক্ষিণ মাথা গজালিয়া ক্লাব রাস্তার সাথে মিশেছে। দক্ষিণ মাথার কিছু রাস্তা ইটের সলিং না থাকার সুযোগে পার্শবর্তী ঘের মালিক আব্দুর রব চলাচলের রাস্তায় মাটি তুলে বাঁধ নির্মাণ করেছেন। ফলে রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় মফিজুল বিশ্বাস জানান, এরাস্তটি মুজিবর মেম্বরের সময় সর্বশেষ মাটি দিয়ে বাধা হয়। যার আড়ে ছিলো ১২ ফুট। পার্শবর্তী ঘের মালিক আব্দুর রব সরদার দীর্ঘদিন মৎস ঘের করছে। ঘেরের পানিতে প্রতি বছর বাঁধটি ভাঙছে। বর্তমানে ১২ ফুটের রাস্তাটি ৬ ফুটে এসে দাড়িয়েছে। ঘের মালিকের কারনে রাস্তা নষ্ট হচ্ছে। রাসেল সরদার জানান, আমরা রাস্তাটি দিয়ে ভ্যান নিয়ে যাতয়াত করতাম কিন্তু রব সরদার সরু রাস্তার এক পাশ দিয়ে মাটির বাঁধ দিয়েছে। ফলে চলাচলের যেমন সমস্যা হচ্ছে তেমনি ভ্যান সাইকেল চলাচল বন্ধ হয়ে গেছে। রব সরদার জানান, প্রতিবছর বৃষ্টির সময় ঘের ডুবে মাছ বের হয়ে যায়। সেজন্য আমি রাস্তার এক পাশ দিয়ে বাঁধ দিয়েছি। কারো চলাচলের সমস্যা হলে তারাও রাস্তার অপর পাশ দিয়ে মাটি তুলে বাঁধ দিয়ে চলাচল করুক। চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল্লাহ সরদার বলেন, রব সরদার রাস্তায় মাটি দিয়ে যান চলাচলের সমস্যা করছে। বিষয়টি আমি শুনে তাকে মাটি অপসরনের জন্য বলেছিলাম কিন্তুু তিনি শোনেননি। আমি অতিদ্রুত রাস্তাটি যান চলাচলের উপযুক্ত করার ব্যবস্থা করবো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়