৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মাদক ও সন্ত্রাস নির্মূল করতে হলে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে- এসপি রফিকুল ইসলাম

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাজগঞ্জ মুক্তমঞ্চে মনিরামপুর থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএস-সেবা। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল বাসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) ইমদাদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ও চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শাহিন, রাজগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আহসান হাবীব লিটন, ঝাঁপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব হোসেন গাজী, রাজগঞ্জ বাজার কমিটির আহবায়ক ও বিএনপির সিনিয়র নেতা আলহাজ কফিল উদ্দিন, বাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার। সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। একটি অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ গড়ে তুলতে তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. রজিউল্লাহ খান। সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়