প্রতিদিনের ডেস্ক:
টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে টেকনাফের বাহারছড়ার শীলখালী এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।নিহতদের মধ্যে শীলখালীর বাসিন্দা রবি আলমের পরিচয় জানা গেছে। বাকি দুজনের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হুমায়ুন কাদের জানান, মঙ্গলবার সকালে শীলখালী পাহাড় সংলগ্ন এলাকা থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে অথবা ভোরের দিকে তাদের অপহরণ করা হয়েছিল।নিহতদের মধ্যে একজন তার আত্মীয় বলে তিনি উল্লেখ করেন। বাকি দুজনকে চেনেন না তিনি।তিনি আরও জানান, দুজন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজ চলছে।ঘটনাটি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি এবং বিষয়টি নিয়ে কাজ করছি।

