প্রতিদিনের ডেস্ক
বাংলাদেশ-নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষ। ঢাকায় অনুষ্ঠিত দুই ম্যাচের পর সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় সিরিজ নির্ধারণী ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এক বিজ্ঞপ্তিতে সেই ম্যাচের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, মাত্র ২০০ টাকায় দেখা সিরিজের তৃতীয় ওয়ানডে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পূর্ব গ্যালারির টিকিটের দাম এটি। এছাড়া পশ্চিম গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ৬০০ টাকা করে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের দাম। সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা দাম তৃতীয় ওয়ানডের টিকিটের দাম। পূর্ব ও পশ্চিমে গ্র্যান্ড স্ট্যান্ডে ও এই দুই প্রান্তের ছাদের ওপর দুই প্যাভিলিয়ন এন্ডে খেলা দেখতেও খরচ করতে হবে এই টাকা। চট্টগ্রামে বৃহস্পতিবারের ম্যাচটি সিরিজ নির্ধারণী। যে দল জিতবে সিরিজ যাবে তাদের ঘরে। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটি হবে এই মাঠেই ২৭ ও ২৯ এপ্রিল। সিরিজের শেষ টি০-টোয়েন্টি আগামী ২ মে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সব শুরু হবে বেলা ২টায়।

