আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রেমের দেবতা শুক্র, সর্বগ্রাসী গ্রহ রাহু ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। কর্ম অর্থ মোক্ষলাভের পথ খুলবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। দীর্ঘদিনের ধারকর্জ ও ঋণ মুক্তির পথ খুলবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষরা পিছু হটবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। লৌকিকতা পরিহার করুন। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।
মিথুন [২১ মে-২০ জুন]
গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বাড়বে। পিতা মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দাম্পত্য ঐক্য বজায় রাখতে জীবন সঙ্গীর মতকে গুরুত্ব দিন। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ব্যবসায় মজুত মালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্ম প্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। দাম্পত্য সুখ ঐক্য বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। বাড়ির ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
লাইফস্টাইল বদলে দেবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষè নজর রাখুন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে। রাগ জেদ আবেগ বর্জনীয়। আয় বুঝে ব্যয় করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা জেঁকে বসবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দুর্জনরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে।

