প্রতিদিনের ডেস্ক:
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হতেই রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রের এই উৎসবে সকলে অংশ নিন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ভোটারদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এই বার্তায় তিনি বিশেষভাবে তরুণ প্রজন্ম ও পশ্চিমবঙ্গের নারীদের উদ্দেশে অনুরোধ জানান, তারা যেন বিপুল সংখ্যায় ভোট দেন। প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গের যেসব আসনে ভোটগ্রহণ চলছে এর মধ্যে উত্তরবঙ্গের ৫৪টি আসন রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই অঞ্চল থেকেই বিজেপির উল্লেখযোগ্য উত্থান দেখা গিয়েছিল।উত্তরবঙ্গে নিজেদের প্রভাব ধরে রাখা বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের জন্যও এই আসনগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ।

