প্রতিদিনের ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরব নাগরিকদের নিরাপত্তাকে ইচ্ছাকৃত উপেক্ষা করছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ইয়াইর গোলান।সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’- এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত তিন বছরে ইসরায়েলে ৭০০-এর বেশি খুনের ঘটনা ঘটেছে। তার দাবি, নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখার জন্য নেতানিয়াহু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল হাতে তুলে দিয়েছেন। জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। গোলান আরো বলেন, সরকারের ব্যর্থতার কারণে অপরাধী গোষ্ঠীগুলো অনেক এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ফিলিস্তিনি নাগরিকরা বৈষম্যের পাশাপাশি সহিংসতারও শিকার হচ্ছেন।২০২৫ সালে দেশটিতে মোট ৩০০ জন খুন হয়েছেন, যার মধ্যে ২৫২ জনই ফিলিস্তিনি নাগরিক।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ইসরায়েলে প্রায় ১৯ লাখ ফিলিস্তিনি নাগরিক বসবাস করতেন। তারা মূলত ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় থেকে থেকে যাওয়া ফিলিস্তিনিদের বংশধর। সে সময় বড় সংখ্যক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন এবং সহিংসতার শিকার হন।

