শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই পতিপাদ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয়। বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন প্রধান অতিথি শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, নার্স, শিক্ষক সহ সর্বস্তরে জনসাধারণ। র্যালি শেষ করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাসের সভাপতিত্বে স্যানিটারি ইন্সপেক্টর সুকুমার চন্দ্র শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাঃ কেয়া মনি ডাঃ নিয়াজ মাহামুদ ফয়সাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস অনুষ্ঠানের প্রধান অতিথি শরণখেলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান।

