১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যুদ্ধের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট শুরু করলো ইরান

প্রতিদিনের ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর দীর্ঘ দুই মাস পর প্রথমবারের মতো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু করেছে ইরান। শনিবার (২৫ এপ্রিল) সকালে এই কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।মেহর নিউজ জানায়, তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুল, ওমানের রাজধানী মাস্কাট এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে ফ্লাইটগুলো উড্ডয়ন করেছে।এর আগে চলতি মাসের শুরুর দিকে যুদ্ধবিরতির মধ্যে নিজেদের আকাশসীমা আংশিকভাবে উন্মুক্ত করে দিয়েছিল ইরান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়