১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কী ঘটছে অধিকৃত পশ্চিম তীরে?

প্রতিদিনের ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরে আবারও বড় ধরনের অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। সোমবার সকালে একাধিক এলাকায় হঠাৎ অভিযান শুরু হয়, যেখানে বাড়িতে ঢুকে তল্লাশি, বাসিন্দাদের জোর করে বের করে দেওয়া এবং কিছু বাড়ি দখলের অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শীরা তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থাকে জানিয়েছেন, পূর্ব জেরুজালেমের উত্তরে কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী একের পর এক বাড়িতে হানা দেয়। এরপর সেখানকার বাসিন্দাদের জোর করে বের করে দিয়ে কিছু বাড়ি সামরিক কাজে ব্যবহার করা হয়।অভিযোগ অনুযায়ী, এসব স্থানে ফিলিস্তিনিদের আটক রাখা ও জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, একই অভিযানের অংশ হিসেবে মুক্তিপ্রাপ্ত বন্দি আশরাফ আম্মারের বাড়িতেও তল্লাশি চালানো হয়। তাকে আত্মসমর্পণে বাধ্য করতে তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।এদিকে বেইত সাহুরের পূর্বে জাবাল হারাসা এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা কয়েকজন ফিলিস্তিনির দিকে সরাসরি গুলি ছোড়ে বলে জানিয়েছে ওয়াফা।
অন্যদিকে রামাল্লাহর উত্তরে সারদা শহরেও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে প্রধান সড়কের সারদা রাউন্ডআবাউটের কাছে চেকপোস্ট বসানো হয় এবং গাড়ি থামিয়ে ব্যাপক তল্লাশি চালানো হয়-জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সব মিলিয়ে পশ্চিম তীরে একদিনেই একাধিক জায়গায় সেনা অভিযান ও সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়