১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মোনতাজ আলী (৬০) সদরের ওসমানপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ৯টার দিকে মোনতাজ আলী বাইসাইকেলযোগে বাড়ি থেকে হাশিমপুর বাজারে যাচ্ছিলেন। পথে যশোর – মাগুরা সড়কের হাশিমপুর এলাকার আকবর তেল পাম্পের সামনে পৌঁছালে পিছন দিক থেকে একটি অজ্ঞাতনামা পিকআপ তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে তিনি মারা যান। এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ, জানায় দুর্ঘটনায় জড়িত পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়