১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রেমের দেবতা শুক্রাচার্য, গ্রহমাতা চন্দ্র ও দৈবশক্তির কারক কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাইবোনদের পূর্ণ সহযোগিতা পাবেন। কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবেন। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের স্বপ্ন বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মনের অভিলাষ পূর্ণ হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
শ্রমিক-কর্মচারীদের প্রতি তীক্ষè নজর রাখুন। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। সব ধরনের অনুচিত কাজ বর্জনীয়। আয় বুঝে ব্যয় করুন, নয়তো সঞ্চয়ে হাত পড়বে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে সতর্ক থাকুন। প্রতিযোগিতা বিফলে যাবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
কর্ম ও ব্যবসায় প্রচুর উন্নতি করবেন। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি যানবাহন লাভের পথ খুলবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হয়ে পড়বে। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।
মিথুন [২১ মে-২০ জুন]
অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আর্থিক দৈন্য কাটবে। মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক হবে। প্রেম রোমান্স বিনোদন শুভ। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ক্যারিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে উঠবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবেন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। শূন্য পকেট পূর্ণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যবসায় প্রচুর লাভবান হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। কোনো না কোনো পুরস্কার আসতে পারে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। কর্ম অর্থ যশ খ্যাতি আসবে হাতের মুঠোয়। নিত্যনতুন স্বপ্ন পূর্ণ হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ শুভফল প্রদান করবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। অংশীদারদের সঙ্গে সম্প্রীতি নষ্ট হবে। অযাচিত ব্যয় বাড়তে পারে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। বাণিজ্যিক পরিকল্পনা নস্যাৎ হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে। সফলতার সূর্য ফোকাস মারবে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পাওনা টাকা আদায় হবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। কর্মে সুনাম যশ অর্থ লাভ করবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। আর্থিক ভিত মজবুত হয়ে উঠবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হবে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। লৌকিকতা পরিহার করা শ্রেয় হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
প্রতিযোগিতায় জয়ী হবে। ডাকযোগে শুভ সংবাদ আসবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। নতুন আসবাবপত্রের পসরা সাজবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়