২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ১১ গ্রাম উচ্ছেদের নির্দেশ ইসরায়েলের

প্রতিদিনের ডেস্ক:
মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া যুদ্ধবিরতি এপ্রিলের মাঝামাঝি থেকে কার্যকর হয়। পরে তা বাড়িয়ে মে মাসের মাঝামাঝি পর্যন্ত নেওয়া হয়েছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, বাস্তব পরিস্থিতি ভিন্ন। যুদ্ধবিরতি থাকলেও মাঠের পর্যায়ে লড়াই থামেনি।এক চীনা কূটনীতিক বলেন, ‘এটি যুদ্ধবিরতি নয়, বরং কম মাত্রার যুদ্ধ।’লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল পাঁচটি সেনাবাহিনীর দল মোতায়েন রেখেছে। তাদের নিয়মিত বোমা হামলায় ধ্বংস হচ্ছে বাড়িঘর, বাড়ছে আতঙ্ক।রবিবার সকালে ১১টি গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।এর মধ্যে তিনটি গ্রাম প্রথমবারের মতো এমন নির্দেশ পেল। এর মধ্যে কিছু গ্রাম লিতানি নদীর উত্তরেও রয়েছে।এ ধরনের পদক্ষেপ নতুন নয়। তবে এতে স্পষ্ট হচ্ছে যে ইসরায়েলের সামরিক অভিযানের পরিধি ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে।এ পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য নিজ বাড়িতে নিরাপদে ফেরার কোনো নিশ্চয়তা নেই। এতে ক্রমেই চাপ বাড়ছে লেবাননের দুর্বল রাষ্ট্রব্যবস্থার ওপর, বিশেষ করে স্বাস্থ্যসেবাসহ জরুরি সরকারি সেবাগুলোতে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়