নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরীর বার্ষিক কর্মসূচির আওতায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে ) স্বপ্নতরী যশোরের আয়োজনে এবং আহাদ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা.মোঃ মাসুদ রানা এবং আহাদ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিস, যশোরের মেডিকেল অফিসার (টিবি ও লেপ্রসি) ডা. নবনীতা বনিক, দৈনিক রানার যশোরের ডেপুটি এডিটর প্রণব দাসসহ স্বপ্নতরীর অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নতরীর সভাপতি ওয়াদুদুর রহমান রানা। এসময় সংগঠনের সহ-সভাপতি পিন্টু মজুমদার, কোষাধ্যক্ষ শাহিনুর আক্তার মুন্নি, দপ্তর সম্পাদক খুবায়ের হোসেন জিসান, সদস্য রায়হান আহমেদ রোহান ও আফ্রিদ আহম্মেদ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা নুরুল আরেফিন। বক্তারা বলেন, থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্তের প্রয়োজন হয়। এ ধরনের মানবিক উদ্যোগ রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

