২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যা আইসিইউ উদ্বোধন করলেন জুবাইদা রহমান

প্রতিদিনের ডেস্ক:
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করেছেন ডা. জুবাইদা রহমান।মঙ্গলবার (৫ মে) সকালে আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টার স্থাপন করা হয়েছে।স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ বলেও জানানো হয়।উদ্বোধনের পর ডা. জুবাইদা রহমান আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, “নতুন আইসিইউ ইউনিটে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল এবং ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করা হয়েছে। এর ফলে গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে।”উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্ননসহ হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়