২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শরণখোলায় কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচি বিনামূল্যে বীজ ও সার বিতরন

শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এর শুভ উদ্বোধন করেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান। শরণখোলা উপজেলায় মোট ১৬৫০ জনকে ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিফ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, তিল ও আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির বীজ ও সার বিতরণ করা হয়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে খুব খুশি হন । বিনামূল্যে কৃষক প্রতি বরাদ্দ ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এসওপি সার ১০ কেজি। বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান তখন উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলদার সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়