২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ছাত্রদলের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক
যশোরে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্যমের বার্তা নিয়ে জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি সৌজন্য সাক্ষাৎ করেছে জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে। এই সাক্ষাৎ শুধু আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়েই সীমাবদ্ধ থাকেনি; বরং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মপন্থা ও আন্দোলনের দিকনির্দেশনা নিয়েও হয়েছে তাৎপর্যপূর্ণ আলোচনা। মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, শহিদুল বারী রবু এবং বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুস সালাম আজাদ। জেলা বিএনপির নেতারা নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ছাত্রদল দলটির অন্যতম শক্তিশালী অঙ্গসংগঠন। অতীতের মতো ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এ সময় ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির বিশ্বাস এবং যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তি।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়