১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

৩০ বছরেই জার্মান ডিফেন্ডারের অবসরের ঘোষণা

প্রতিদিনের ডেস্ক:
মাত্র ৩০ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন জার্মান ডিফেন্ডার নিকলাস সুয়েল। চলতি মৌসুম শেষে বরুসিয়া ডর্টমুন্ড ছাড়ার পাশাপাশি ফুটবল ক্যারিয়ারও শেষ করতে যাচ্ছেন তিনি।জার্মান জাতীয় দলের হয়ে ৪৯টি ম্যাচ খেলা এই ডিফেন্ডার মূলত দীর্ঘমেয়াদি চোটের ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।ক্যারিয়ারের শুরু হফেনহাইমে হলেও ২০১৭ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেন সুয়েল। বাভারিয়ানদের হয়ে পাঁচটি বুন্দেসলিগা শিরোপা এবং ২০২০ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি। এরপর ২০২২ সালে যোগ দেন ডর্টমুন্ডে।বৃহস্পতিবার ‘স্পেইলম্যাচার’ নামের এক পডকাস্টে সুয়েল জানান, গত মাসে হফেনহাইমের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পরই অবসরের সিদ্ধান্ত নেন তিনি।সুয়েলের ভাষায়,’যখন পরদিন আমি এমআরআই করাতে যাই এবং সুসংবাদ (সেটি অ্যান্টারিওর ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল ছিল না) পাই, আমার কাছে ১০০০ শতাংশ নিশ্চয়তা আসে যে এটি শেষ হতে যাচ্ছে।’
বারবার গুরুতর ইনজুরির ধকল আর নিতে চান না বলেও জানিয়েছেন জার্মান এই ডিফেন্ডার।তিনি বলেন,’জীবনে এগিয়ে যাওয়ার চেয়ে অন্য কোনো খারাপ বিষয়ই আমি কল্পনা করতে পারি না। স্বাধীন হওয়া, ছুটি কাটানো, শিশুদের সঙ্গে সময় উপভোগ করার মতো বিষয় রয়েছে। এসবের মাঝেই আমাকে তৃতীয়বারের মতো ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে হতো।’
চলতি মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড এখন পর্যন্ত ৬৭ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করেছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়