প্রতিদিনের ডেস্ক:
নবীন সহকারী জজ, আইনজীবী ও আয়কর প্র্যাকটিশনারদের সংবর্ধনা দিয়েছে হক ল একাডেমি।রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইইডিবি) মিলনায়তনে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় চার শতাধিক সহকারী জজ, নবীন আইনজীবী ও আয়কর প্র্যাকটিশনারকে সম্মাননা দেওয়া হয়।ঢাকা জজ কোর্টের আইনজীবী নোমান ইবনে বাশার ও ইসমত জাহান বর্ণার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যরিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। হক ল একাডেমির পরিচালক অ্যাডভোকেট নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হাইকোর্টের বিচারপতি মাহবুব উল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু, আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহা. আব্দুর রফিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও বিএনপি মনোনীত সুপ্রিম কোর্ট বারের সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া, ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক লায়ন আশরাফ হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাছের মজুমদার মেজবাহ, জাতীয় সংসদের পরিচালক (আইন) জসিম উদ্দিন, কৃষি ব্যাংক স্টাফ কলেজের ফ্যাকাল্টি মাছুদুর রহমান, ব্যরিস্টার সানজিদ সিদ্দিকী ও হক ল একাডেমির চেয়ারম্যান বুশরাত মাসুমা নিপা।অনুষ্ঠানে অ্যাডভোকেট নোমান ইবনে বাশারের সম্পাদনায় ‘আইনের বাতিঘর’ স্মরণিকার দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

