৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

নলতায় একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চেয়ারম্যান-মেম্বারের দ্বন্দ্ব: প্রতিবাদে মানববন্ধন

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কর্তৃক একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চেয়ারম্যান-মেম্বারের দ্বন্দ্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার( ১২ মে) নলতা হাটখোলা করিম সুপার মার্কেট প্রাঙ্গনে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নলতা ইউনিয়ন পরিষদের অনুমোদিত উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ কাজ চলমান থাকলেও একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে কাজে বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে জনসাধারণের ব্যবহৃত রাস্তা দখলের চেষ্টাকেরার অভেযোগ উঠেছে। নলতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউপি সদস্য খোদেজা খাতুন, ইউপি সদস্য ইব্রাহিম খলিল। এ সময় বক্তারা বিশেষভাবে ৬নং নলতা ইউনিয়নের সদস্য আহম্মদ আলী গাজী (আব্দুল্লা মেম্বর)-এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং চলমান উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার দাবি জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়