২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ব্যবসায়ী জয়েন্ট ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আনিছুর রহমান হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া বাজারের পীরবাড়ি আনিছ ট্রেড ভ্যালির সামনে থেকে নূরবাগ প্রদক্ষিণ করে। এতে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, নওয়াপাড়ার মতো গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্রে এ ধরনের হত্যাকাণ্ড ব্যবসায়ী সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। এসময় অংশগ্রহণকারীরা হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়