২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

রিয়ালের ছাটাই করা কোচকে দলে ভেড়াচ্ছে চেলসি!

প্রতিদিনের ডেস্ক:
নতুন কোচ খোঁজার দৌড়ে শেষ পর্যন্ত চেলসির পছন্দ হয়ে উঠেছেন জাবি আলোনসো। ব্রিটিশ গণমাধ্যম টকস্পোর্ট জানিয়েছে, ৪৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচের সঙ্গে প্রায় সব শর্তেই সমঝোতায় পৌঁছে গেছে লন্ডনের ক্লাবটি। শনিবার এফএ কাপ ফাইনালের পরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। বর্তমানে ওয়েম্বলিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনাল ম্যাচ নিয়েই পুরো মনোযোগ চেলসির। ম্যাচ শেষ হওয়ার পরই আলোচনার চূড়ান্ত ধাপে যাবে দুই পক্ষ।চেলসির কোচ হওয়ার দৌড়ে আলোনসো পেছনে ফেলেছেন আরো কয়েকজন আলোচিত নামকে।তাদের মধ্যে ছিলেন মার্কো সিলভা, আন্দোনি ইরাওলা ও অলিভার গ্লাসনার। চলতি বছরের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ থেকে ছাটাই হওয়ার পর থেকেই ইউরোপের কোচিং বাজারে অন্যতম চাহিদাসম্পন্ন নাম হয়ে ওঠেন আলোনসো। তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল লিভারপুল ও নিউক্যাসলও। তবে শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে তাকে দলে টানতে যাচ্ছে চেলসি!

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়