প্রতিদিনের ডেস্ক:
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম জেলা সফরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।সফর শুরুর আগে শনিবার (১৬ মে) সকালে তিনি নিউ টাউনে বলিউড অভিনেতা ও বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তীর ফ্ল্যাটে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে দুই নেতার মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক হয় এবং পারস্পরিক খোঁজখবর নেওয়া হয়।সাক্ষাৎ শেষে শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচনী সময় থেকে শুরু করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে মিঠুন চক্রবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দলের পক্ষে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়েছেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।অন্যদিকে, মিঠুন চক্রবর্তী বলেন, নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি কাজ শুরু করেছেন এবং ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখবেন।দুই নেতাই পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

