২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সিলেটে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

প্রতিদিনের ডেস্ক:
মিস্টার ডিপেন্ডেবল খেললেন একেবারে নামের প্রতি সুবিচার করেই। দ্বিতীয় দিনের শুরুতেই মাঠে নামেন মুশফিকুর রহিম। দেখেশুনে খেলে তুলে নিলেন নিজের টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি করলেন তিনি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক এখন তিনি। টপকে গেছেন ১৩ সেঞ্চুরি করা মুমিনুল হককে। মোহাম্মদ আব্বাসকে চার মেরে স্পর্শ করেছেন তিনি তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার।মুশফিক ইনিংসটি সাজিয়েছেন তিনি ৯ চার ও এক ছক্কায়। দিনের শুরু থেকেই দেখেশুনে সামলেছেন পাকিস্তানের বোলারদের। একটুও ঝুঁকি না নিয়ে খেলে যাচ্ছেন এখন পর্যন্ত। ৮৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৫ আর লিড ৩৭১ রান। অপরাজিত আছেন মুশফিক ১০৪ রানে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়