৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শার্শায় মাদক ও নগদ টাকাসহ আটক ১

আনিছুর রহমান, বেনাপোল
যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৮২ বোতল উইনিক্স সিরাপ, দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল এবং নগদ ১ লাখ ১ হাজার ৮৫০ টাকাসহ মো. আব্দুল্লাহ নামে এক মাদক কারবারিকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। বুধবার (২০ মে) কায়বা বিওপির বিজিবি সদস্যরা বালুন্ডা গ্রামে এ অভিযান পরিচালনা করেন। আটক আব্দুল্লাহ ওই গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে। বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯২ হাজার ৫৯০ টাকা। ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়