৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ছেলের ছুরিকাঘাতে বাবা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
যশোরে পারিবারিক দলের ছেলের হাতে পিতা পান্নু (৪২) আহত হয়েছে। বুধবার বেলা পৌনে তিনটার দিকে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আহত পান্নু (৪২) খোলাডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, বুধবার (২০ মে) বেলা পৌনে তিনটার দিকে পান্নুর নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে তাদের ছেলে রাসুল (১৬) ক্ষিপ্ত হয়ে পান্নুর পিঠের বাম পাশে চাকু দিয়ে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়