প্রতিদিনের ডেস্ক:
গরমের মৌসুম মানেই বাজারজুড়ে রসালো ও মিষ্টি আমের সমাহার। এই সময় আম দিয়ে নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করা যায়। তার মধ্যে অন্যতম আকর্ষণীয় ও সহজ একটি পদ হলো আমের প্যানকেক। এটি এমন একটি রেসিপি যা শিশু থেকে শুরু করে বয়স্ক, সবাই পছন্দ করবে। সকালের নাস্তা বা বিকেলের হালকা খাবার হিসেবে এটি হতে পারে দারুণ একটি পছন্দ।আসুন জেনে নেওয়া যাক বাড়িতে আমের প্যান কেক কীভাবে তৈরি করবেন-
উপকরণ
পাকা আম ২ টি
ময়দা বা আটা ১ কাপ
তরল দুধ কাপ
ডিম ১টি
চিনি ২ টেবিল চামচ
বেকিং পাউডার ১ চা চামচ
লবণ সামান্য
মাখন বা তেল প্যানে ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
প্রথমে পাকা আমের টুকরো, দুধ, ডিম এবং চিনি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিনযতক্ষণ না মসৃণ পেস্ট তৈরি হয়।এরপর একটি বড় বাটিতে ময়দা, বেকিং পাউডার এবং সামান্য লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার ব্লেন্ড করা আমের মিশ্রণটি ধীরে ধীরে ঢেলে দিন। আলতোভাবে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করুন। খেয়াল রাখতে হবে ব্যাটার যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়।এবার চুলায় একটি ননস্টিক প্যান মাঝারি আঁচে গরম করুন। প্যানে সামান্য মাখন বা তেল ব্রাশ করে দিন, যাতে প্যানকেক লেগে না যায়। এরপর এক হাতা ব্যাটার প্যানে ঢেলে দিন। এটি নিজে থেকেই গোল আকারে ছড়িয়ে যাবে। কিছুক্ষণ পর প্যানকেকের ওপর ছোট ছোট বুদবুদ উঠতে শুরু করলে বুঝতে হবে এক পাশ সেদ্ধ হয়ে গেছে। তখন সাবধানে উল্টে দিন। অপর পাশও হালকা সোনালি বাদামি রং না হওয়া পর্যন্ত সেঁকে নিন। এভাবে একে একে সব প্যানকেক তৈরি করে নিন। এবার প্যানকেকগুলোর ওপর থেকে মধু, ম্যাপেল সিরাপ বা কুচি করা তাজা আমের টুকরা ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

