১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

একাদশেও জায়গা হারাচ্ছেন আফঈদা

প্রতিদিনের ডেস্ক:
ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে জায়গা হারাতে পারেন ডিফেন্ডার আফঈদা খন্দকার। মালদ্বীপের বিপক্ষে এই সেন্টার ব্যাকের পারফরম্যান্স প্রত্যাশা মেটাতে পারেনি।প্রতিপক্ষ দল যে দুইটি কাউন্টার অ্যাটাক করেছে, দুইটিতে গোল হজম করে বাংলাদেশ। বিশেষ করে, দ্বিতীয় গোলে আফঈদার প্রচেষ্টা নিয়ে প্রশ্ন উঠেছে। যে কারণে আজ ভারত ম্যাচে তার জায়গা হতে পারে বেঞ্চে।গতকাল অনুশীলনেও এমন আভাস পাওয়া গেছে।ডন বস্কো বিশ্ববিদ্যালয় মাঠে ম্যাচ আবহ প্রস্তুতিতে আফঈদার পরিবর্তে সেন্টার ব্যাকে দেখা গেছে সুরমা জান্নাতকে। পুরোটা সময়ই মূল দলের সঙ্গে অনুশীলন করেছেন সুরমা। আর আফঈদা ছিলেন বেঞ্চের দলে।
টিম ম্যানেজমেন্ট সূত্রেও জানা গেছে, আফঈদাকে আজ বেঞ্চে বসতে হতে পারে।
তবে সবকিছু নির্ভর করছে কোচ পিটার বাটলারের ওপর। ম্যাচের আগে দলীয় মিটিংয়ের পর জানা যাবে কারা থাকছে মূল একাদশে।২০২৩ সালের পহেলা ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হয় আফঈদার। এরপর থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৪টি। কিন্তু কোনো ম্যাচেই পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি।
অবশেষে ভারত ম্যাচে জায়গা হারাতে চলেছেন। এর আগে অধিনায়কত্বও হারিয়েছেন তিনি। সবমিলিয়ে বেশ কঠিন সময় পার করছেন ২০ বছর বয়সী এই ফুটবলার।নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারতের ম্যাচ শুরু হবে রাত ৮টায়। দুই দলই প্রথম ম্যাচ জেতায় সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। তবে কারা গ্রুপসেরা হবে তা নির্ধারণ হবে আজকের ম্যাচে। সেরা হতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই, আর ভারতের ড্র-ই যথেষ্ট।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়