১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ব্রাজিলের বিশ্বকাপ দলে না থাকা তারকা চ্যাম্পিয়নস লিগে গড়লেন ইতিহাস

প্রতিদিনের ডেস্ক:
চ্যাম্পিয়নস লিগে আর্সেনালকে স্পটকিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। এতেই রিয়াল মাদ্রিদের রড্রিগোকে পেছনে ফেলে সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে দুইটি চ্যাম্পিয়নস লিগ জয়ের ইতিহাস গড়েছেন লুকাস বেরালদো।২০২৪-২৫ এবং ২০২৫-২৬ মৌসুমে বেরালদো প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) হয়ে টানা দুইটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেন।পরিসংখ্যান অনুযায়ী, বেরালদো ২২ বছর, ৬ মাস এবং ৬ দিন বয়সে দুইটি চ্যাম্পিয়নস লিগ জিতলেন।এর আগে রিয়ালের হয়ে রড্রিগো ২৩ বছর, ৪ মাস এবং ২৩ দিন বয়সে দুইটি চ্যাম্পিয়নস লিগ জিতে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়