১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

এক সেতুতে দাঁড়িয়ে দেখা যায় ৪ দেশ

প্রতিদিনের ডেস্ক
ভ্রমণপিপাসুদের কাছে পৃথিবীর প্রতিটি প্রান্তই নতুন কোনো বিস্ময়ের গল্প লুকিয়ে রাখে। তবে এমন জায়গা খুব কমই আছে, যেখানে একসঙ্গে চারটি দেশের সীমানা দেখা যায়। আফ্রিকার জাম্বেজি নদীর ওপর নির্মিত কাজুঙ্গুলা ব্রিজ ঠিক সেই বিরল অভিজ্ঞতাই দিচ্ছে পর্যটকদের। জাম্বিয়া ও বতসোয়ানার সীমান্তে অবস্থিত এই সেতুটি শুধু দুই দেশকে যুক্ত করার জন্যই নয়, বরং এর অনন্য ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বজুড়ে পরিচিত। এখানে দাঁড়ালে দুই পাশে চোখে পড়ে নামিবিয়া ও জিম্বাবুয়ে, ফলে এক জায়গা থেকেই চারটি দেশের উপস্থিতি অনুভব করা যায়। মানচিত্র অনুযায়ী, এই অঞ্চলটিকে পৃথিবীর অন্যতম ব্যতিক্রমী সীমান্ত এলাকা হিসেবে ধরা হয়, যেখানে চারটি দেশের সীমানা কাছাকাছি একটি বিন্দুতে মিলিত হয়েছে বলে ধারণা করা হয়। নদীর ওপরের এই অবস্থান প্রকৃতি ও ভৌগোলিক রাজনীতির এক দুর্লভ সংমিশ্রণ তৈরি করেছে। ২০২১ সালের মে মাসে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় কাজুঙ্গুলা ব্রিজ, যা প্রায় ৩,০২৮ ফুট দীর্ঘ এবং ৬১.৭ ফুট প্রশস্ত। আধুনিক এই সেতুতে রয়েছে দুই লেনের সড়ক, একটি রেললাইন এবং পায়ে হাঁটার জন্য আলাদা পথ। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো, বিশ্বের খুব কম জায়গায়ই একসঙ্গে চারটি দেশের সীমান্ত এত কাছাকাছি দেখা যায়। তাই পর্যটকদের কাছে এটি এখন একটি জনপ্রিয় গন্তব্য, যেখানে কয়েক কদম হাঁটলেই ভিন্ন ভিন্ন রাষ্ট্রের সীমানার অনুভূতি পাওয়া যায়। ভ্রমণপ্রেমী ও রোমাঞ্চপ্রিয়দের জন্য কাজুঙ্গুলা ব্রিজ নিঃসন্দেহে এক অনন্য গন্তব্য, যেখানে এক সেতুর ওপর দাঁড়িয়ে চার দেশের দৃশ্য উপভোগ করা যায় একসাথে। তথ্যসূত্র: জিও নিউজ

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়