২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

এবারো আলোচনায় তটিনী

প্রতিদিনের ডেস্ক:
গত দুই বছর ধরেই উৎসব মানেই হাল সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর নাটক। গত ঈদের মতো এবারের কোরবানি ঈদেও আলোচনা ও দর্শকপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে রয়েছে এই অভিনেত্রীর নাটকগুলো। ইউটিউব ভিউয়ের দিক দিয়েও এগিয়ে তার অভিনীত নাটকগুলো। এবার পারিবারিক, প্রেমসহ নানা ধরনের নাটকে দেখা গেছে তাকে। এসব নাটকের মাধ্যমে দর্শক প্রশংসায় ভাসছেন তটিনী।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পারিবারিক গল্পের নাটক ‘তোমাদের গল্প-২’ নাটকে তটিনীকে পাওয়া গেছে দুষ্টু-মিষ্টি লুকে। নাটকটি মুক্তির পাঁচ দিনেই এক কোটি ভিউ অতিক্রম করে চমক গড়েছে। এতে তটিনী অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভানের সঙ্গে। এর বাইরে রুবেল হাসান পরিচালিত ‘তোর মায়ায়’ শীর্ষক প্রেমের গল্পের করুণ পরিণতির নাটকটিও ভাসছে প্রশংসায়। এতেও তিনি জোভানের বিপরীতে অভিনয় করেছেন। এতে তটিনীর অভিনয়ও দারুণভাবে নজর কেড়েছে দর্শকদের। সবমিলিয়ে ঈদের এই দুই নাটক দিয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী। এর বাইরেও আরও একাধিক নাটকে দেখা গেছে তাকে। তটিনী বলেন, ‘তোমাদের গল্প-২’ এবং ‘তোর মায়ায়’ নাটক দু’টি থেকে দারুণ সাড়া পাচ্ছি। দু’টি দুই ধরনের গল্পে তৈরি। আমি অত্যন্ত আনন্দিত যে, দর্শক দু’টি নাটকই প্রাণভরে উপভোগ করছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়