২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে সত্তোরোর্ধ্ব বয়সী স্বামী-স্ত্রীকে পিটিয়ে ফলজ গাছ কেটে নিল ভাতিজা

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে আতিয়ার রহমান (৭২) ও ফতেমা বিবি (৬৫) নামে বয়স্ক দুই নর-নারীকে পিটিয়েছে জখম করেছে তাদের আপন দুই ভাইপো। ৫ জুন (শুক্রবার) সকালে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের দেউলদিয়া গ্রামে ঘটনাটি ঘটে। দুই পরিবারের সীমানায় থাকা আতিয়ার রহমানের মালিকানাধীন গাছ কাটতে বাধা দেয়ায় বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। এঘটনার পর গুরুতর আহত অবস্থায় ফতেমা বিবিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আতিয়ার রহমান জানান প্রায় ৪০ বছর পুর্বে দুই পরিবারের সিমানা বরাবর তার নিজ হাতে রোপনকৃত কয়েকটি ফলজ ও বনজ উদ্ভীদ আছে। ভাইপো আনিছুর ও বাবলু হঠাৎ শুক্রবার সকালে সীমানায় থাকা ছোট গাছগুলো উপড়ে ফেলে। এসময় তারা বৃহদাকারের তিনটি মেহগনি গাছসহ সাতটি ফলজ গাছ কেটে দেয়। বাঁধা দিতে গেলে স্ত্রীসহ তাকে মারপিট করা হয়। এসময় ইউপি সদস্য জাফর হোসেনের শরানাপন্ন হলে তিনি ঘটনাস্থলে পৌছে গাছ কাটতে নিষেধ করেন। তবে ইউপি সদস্য ঘটনাস্থল ছেড়ে যাওয়ার পরপরই আনিছুর ও বাবলুর নেতৃত্বে ৭/৮ জন সেখানে পৌছে সব গাছগাছালি কেটে ফেলে। এঘটনায় তিনি আইনের দারস্থ হয়েছেন। অভিযুক্ত আনিছুর রহমান জানান, তিনি নিজে মাপ জরিপ করে জমির মালিকানার বিষয়টি নিশ্চিত হয়েছিলেন। সে কারনে নিজের অংশে থাকা গাছ তিনি কেটে নিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়