নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোরের মণিরামপুরে জাহিদ হোসেন নামে এক যুবকের হয়রানি মূলক ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে এবং হয়রানীর হাত থেকে বাঁচতে উপজেলার শালিখা বিল পাড়ের ভুক্তভোগী জমির মালিকরা মানববন্ধন করেছেন। রোববার সকালে ভুক্তভোগী কৃষকরা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেনের সাথে সাক্ষাৎ করে সৃষ্ট সমস্যার বিষয়ে দাবী পেশ করে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করেন। এ সময় ইউএনও ভুক্তভোগী জমির মালিকদের সমস্যা দ্রুত ব্যবস্থা করবেন বলে আশাস্ত করেন। মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী জমির মালিক টিপু সুলতান, মোতালেব সরদার, মিন্টু রহমান, আব্দুল লতিফ, ইউছুপ আলী মেয়ে মুক্তা খাতুন ও অজু মোল্লার স্ত্রী হালিমা বেগমসহ একাধিক জমির মালিক জানান, উপজেলার খানপুর ইউনিয়নের ছিলিমপুর বাজারের উত্তর পাশে শালিখার বিলে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ঘের ব্যবসায়ী এম এ হালিম ২২জন জমির মালিকের নিকট থেকে জমি লিজ নিয়ে একটি নতুন ঘের তৈরী করার জন্য ষ্ট্যাম্পে চুক্তি করেন। এতে বাঁধা হয়ে দাড়ান জাহিদ হোসেন ও শুভ নামে দুজন জমির মালিক। এক পর্যায় জাহিদ হোসেন ঘেরের জমি সংক্রান্ত ভিত্তিহীন একটি অভিযোগ তুলে ইউএনও বরাবর অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ঘেরের জমি প্রস্তুত কার্যক্রম সাময়িক বন্ধ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের উপর দায়িত্ব প্রদান করেন। যার কারনে স্থানীয় চেয়ারম্যান-মেম্বর, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জমির মালিকদের নিয়ে কয়েক দফা শালিস সভার আয়োজন করেন। কিন্তু শালিস সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গর্ণমান্য ব্যক্তিবর্গ ও জমির মালিকরাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত হলেও অভিযোগকারী জাহিদ হোসেন উপস্থিত হয় না। জাহিদ হোসেনের অভিযোগের ফলে ঘের প্রস্তুত কাজে মালিকের বাঁধা হয়ে পড়ে। এমনকি জাহিদ ঘের ও জমির মালিকদের বিভিন্নভাবে অভিযোগ খাড়া করে হয়রানী করছে। যার বির্তকিত কর্মকান্ডের প্রতিবাদে ও হয়রানীর হাত থেকে বাঁচতে ইউএনও’র শরণাপন্ন হয়ে দাবী পেশ করাসহ মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। এছাড়া জমির মালিকগন আরও বলেন, ন্যায্য মূল্য লিজের টাকা পেয়ে এম এ হালিমের নামে ষ্ট্যাম্পে লিখিত চুক্তিবদ্ধ করে দিয়েছি। শুধমাত্র জাহিদ ও শুভ নামে দুজন জমির মালিক ভিত্তিহীন একটি অভিযোগ তুলে চুক্তিবদ্ধ ঘের মালিক হালিমকে বিভিন্নভাবে হয়রানী করছেন। ভুক্তভোগী জমির মালিকরা বিতর্কিত জাহিদের সকল কর্মকান্ডের জন্য মানববন্ধনে উপস্থিত হয়ে সঠিক বিচার দাবী করেছেন।

