প্রতিদিনের ডেস্ক
যুক্তরাষ্ট্র্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার স্কুল অব মিউজিক ডিপার্টমেন্টের একটি ক্লাসে অতিথি প্রভাষক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ‘চিরকুট’ ব্যান্ড’র প্রধান শারমিন সুলতানা সুমি। তিনি বলেন, ২০১৭ সালে বেঙ্গালুরুতে মিউজিক এডুকেশন নিয়ে একটা গ্লোবাল কনফারেন্সে অংশ নিই। সেখানে অধ্যাপক কাঘোন্দি আমার বক্তব্য শুনে মুগ্ধ হন। তিনিই এখন আমেরিকার ওই ভার্সিটিতে আছেন। প্রস্তাবটা তার কাছেই পেয়েছি। আমি আমেরিকা যেতে পারছি না বলে অনলাইনে ক্লাস নেয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি। ২২শে মার্চ আমি প্রথমবার ক্লাস নেবো।

