প্রতিদিনের ডেস্ক
চলতি বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় লড়াই করে বিপুল ভোটে পরাজিত হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার শোনা যাচ্ছে, মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে মাহি নির্বাচন করবেন। বিষয়টি নিয়ে মাহি বলেন, মিশা ভাই আমাকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন। তবে আমি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আর একটু ভেবেচিন্তে তারপর সিদ্ধান্ত নেবো।

