২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

রুটকে সরিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রুক

প্রতিদিনের ডেস্ক:
লর্ডস টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ফিফটি খেলেই আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। অন্যদিকে দুই ইনিংসেই ব্যর্থ হওয়ায় দীর্ঘদিনের এক নম্বর জো রুট নেমে গেছেন তিন নম্বরে।বুধবার প্রকাশিত আইসিসির পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে উঠে এসেছেন ব্রুক। দুই ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন রুট। এই সুযোগে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
লর্ডসে অনুষ্ঠিত রোমাঞ্চকর টেস্টে নিউজিল্যান্ডকে ১১৫ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১০টি চার হাঁকিয়ে ৫২ রান করেন ব্রুক। যদিও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি তিনি। অন্যদিকে জো রুট দুই ইনিংসে যথাক্রমে ১ ও ৮ রান করে হতাশ করেন। বর্তমানে ব্রুক, ট্রাভিস হেড ও রুটের রেটিং পয়েন্ট যথাক্রমে ৮৬৯, ৮৫৩ ও ৮৫১।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন ব্রুক। তখনও তিনি পেছনে ফেলেছিলেন সতীর্থ জো রুটকে।ইংল্যান্ডের বেন ডাকেট ও জেমি স্মিথও ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪০তম স্থানে।
টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। ভারতের জাসপ্রিত বুমরাহ এক নম্বরে, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক দুইয়ে এবং প্যাট কামিন্স তিন নম্বরে অবস্থান ধরে রেখেছেন।অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। ভারতের রবীন্দ্র জাদেজা আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়