২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মুক্তিপণ দিয়ে ১১ দিন পর ফিরলেন জলদস্যুর কবলে থাকা ৪ জেলে

উৎপল মণ্ডল, শ্যামনগর
অবশেষে ১১ দিন পর পশ্চিম সুন্দরবনের মুক্তিপণ দিয়ে জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন চার জেলে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে তারা বাড়ি ফেরেন। মুক্তিপণ হিসেবে ২ লাখ ৪০ হাজার টাকা আগেই পরিশোধ করা হয় বলে জানান তাদের পরিবার। দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগের পর স্বজনদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। গত ৩১ মে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর চালতে বেড়ে ও সুবদে খাল থেকে ৭ জন জেলেকে জিম্মি করা হয়। মুক্তিপণ নিয়ে ৩ জন জেলেকে আগে মুক্তি দিলেও। ইয়াছিন খাঁ, শাহাজান খাঁ, শাহাজান আলী ও শরিফুলকে আটকে রাখা হয়। জেলেদের অভিযোগ, কালিনগরের সফিকুল ও শাহাজানের নেতৃত্বাধীন কুখ্যাত জলদস্যু নানাভাই ডন বাহিনী শুরুতে জিম্মি চার জেলের মুক্তিপণ হিসেবে সাড়ে তিন লাখ টাকা দাবি করে। দেনদরবারের মাধ্যমে দুই লাখ ৪০ হাজার টাকায় জেলেদের স্বজনের সমঝোতা হয়। শাহাজানের চাচাত ভাই আবুল হোসেনের ভাষ্য, তুলনামূলক কম মুক্তিপণ আদায় করে জিম্মি অন্য জেলেদের ছেড়ে দিয়েছে জলদস্যুরা। তবে দস্যুদের উপর চড়াও হওয়ার চেষ্টার অভিযোগ তুলে তার ভাই শাহাজানসহ তিনজনকে ১১ দিন ধরে আটকে রাখা হয়েছিলো। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, জুনের শুরু থেকে সুন্দরবনে যাতায়াত বন্ধ হয়ে গেছে। এসব জেলে আগেই মাছ শিকারে যান। ফিরে আসার আগে দস্যুদের কবলে পড়েন। শুনেছি তারা বাড়ি ফিরেছেন।

 

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়