২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি,আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী জামির হোসেন (৫৫) চন্দ্রপুর গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে জামির হোসেনের কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার বাড়ির সামনে এসে আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড এবং বাড়ির ভেতরে প্রবেশ করে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদার টাকা না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। অভয়নগর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়