৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

হাম উপসর্গে নিভে গেলো আরও ৫ প্রাণ

প্রতিদিনের ডেস্ক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩৩ জন।
শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে সারা দেশে ৬৪৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৫৬ জন।স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১০ হাজার ২৪৮ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৯ হাজার ৬০৬ জন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়