৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

পরীক্ষা-নিরীক্ষা নয়, হোয়াইটওয়াশের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ

প্রতিদিনের ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাসে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সেটাও এক ম্যাচ হাতে রেখেই জিতেছে টাইগাররা। তবে শেষ ওয়ানডে ম্যাচেও পূর্ণ শক্তি নিয়ে খেলতে চান সৌম্য সরকার। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করতে চান না এই ওপেনার। তৃতীয় ওয়ানডে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে সৌম্য বলেন, ‘এটা ম্যানেজমেন্টের বিষয়। আমার দিক থেকে যদি জিজ্ঞেস করেন, বলব পরীক্ষানিরীক্ষা না করাই ভালো। অনেক বড় দলের বিপক্ষে খেলছি। ৩-০ ব্যবধানে জেতা অনেক বড় অর্জন হবে। তাই সেরা একাদশই খেলানো উচিৎ।’
চোট পাওয়া মেহেদী হাসান মিরাজকে নিয়ে সৌম্য বলেন, ‘মিরাজ দলের সাথে যোগ দিয়েছে। এখনও চিকিৎসকরা দেখছে। আগামীকাল পর্যন্ত সময় আছে। দলের সাথেই আছে সে, ভালো আছে।’
সৌম্য মনে করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় আরো বড় করে উদযাপন করা উচিৎ, ‘আমরা যে সিরিজ জিতেছি, এটা সবার অনেক বড় করে উদযাপন করা উচিৎ ছিল। এটা অনেক বড় অর্জন। কতটুকু করেছি জানি না, তবে করা উচিৎ ছিল।(হোয়াইটওয়াশ) অবশ্যই অনেক বড় হবে। যখন সিরিজ জিতেছি, এটাই অনেক বড় অর্জন। এটাই অনেক বড়ভাবে উদযাপন করা উচিৎ ছিল। ৩-০ ব্যবধানে জিততে পারলে আরও বড় অর্জন হবে। আমাদের সবার লক্ষ্যও থাকবে এটা। ইতিবাচক ক্রিকেট খেলব। যারা তিন বিভাগেই ভালো করবে, তারাই জিতবে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়