অলোক আচার্য
সুলেখা কেমন ছিল কে জানে?
আমিইবা সব ছেড়ে কেমন আছি!
ভালো থাকা বোধটা শিখতেও
অসংখ্য কৃষ্ণচূড়া ঝরে গেছে গ্রীষ্মের রোদ্দুরে
ভালো আছি—না জেনেই বলছি প্রতিদিন
কে জানে, আছি কোনো বিলুপ্তপ্রায় শ্বাপদের মতো
মাথা গুঁজে
শাক-অন্ন খেয়ে
প্রায় ঠেকা নিঃশ্বাস নিরাপদে তুলে আনি,
কে জানে কীভাবে বেঁচে আছি!
এর থেকে ভালো থাকা মাছের ঘেরের জীবন
রোজ হুইসেল দিয়ে ছেড়ে যাওয়া
ট্রেনের জানালায় তাকিয়ে থাকা
অপেক্ষা সে মুখ দেখার, দেখি না কতদিন!
সেও ভালো! অপেক্ষা! যদি জানতে চায়, কেমন আছি!

