প্রতিদিনের ডেস্ক
এই তথ্য এসেছে নাসা এবং ভারতের মহাকাশ গবেষণা সংস্থার যৌথভাবে পরিচালিত নতুন স্যাটেলাইট সিস্টেম থেকে। এটি রাডার প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তন সেন্টিমিটার পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করতে পারে। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত মেক্সিকো সিটির ভূমি ধস বিশ্লেষণ করা হয়েছে। নাসার মানচিত্রে গাঢ় নীল রঙ দেখায় কোন কোন এলাকা প্রতি মাসে আধা ইঞ্চির বেশি হারে নিচে বসছে। বিজ্ঞানী পল রোজেন বলেন, আপনি সমস্যার পুরো মাত্রা এখানে দেখতে পারেন। প্রকল্প ব্যবস্থাপক ডেভিড বেকেয়ার্ট বলেন, মেক্সিকো সিটি ভূমি ধসের জন্য পরিচিত একটি হটস্পট এবং এ ধরনের ছবি কেবল শুরু। সূত্র- এনডিটিভি

