প্রতিদিনের ডেস্ক:
অসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছেঅসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে ড্রেসম্যান লিমিটেড কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চন্দ্রা এলাকার ওই পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।কারখানার শ্রমিকেরা জানান, সকাল ১০টার দিকে শ্রমিকেরা কারখানার সরবরাহ করা পানি পান করেন। পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ বোধ করেন এবং তাদের কয়েকজনের বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। ধীরে ধীরে অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকে এবং শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে।ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানা সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-প্রশাসন) আতিকুল ইসলাম সাংবাদিকদের অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত ১৫ জুন টানা বর্ষণের পর আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। শ্রমিকেরা পানিতে ডুবে যাওয়া টিউব-ওয়েলের পানি পান করে। আজ সকালে কারখানায় কাজে এসে তারা অসুস্থ হয়ে পড়েন। তবে, কারখানার পানিতে কোনও সমস্যা নেই বলে তিনি দাবি করেন এবং তাদের হিসাবে এখন পর্যন্ত ৪০ থেকে ৫০ জন শ্রমিক অসুস্থ হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পানি পান একটি কারখানার বেশকিছু শ্রমিক অসুস্থ হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যারা অসুস্থ হয়েছে তারা এখন পর্যন্ত শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।

