৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

রামনগর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কর্মী সমাবেশ

শামিম হোসেন, কুয়াদা
‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ এই স্লোগান এবং কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে সদর উপজেলা কৃষকদল আয়োজিত ও রামনগর ইউনিয়ন শাখা কৃষকদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯জুন) বিকালে সতীঘাটাস্হ রামনগর ইউনিয়ন পরিষদের সামনে সদর উপজেলা কৃষকদলের আহবায়ক নাসির উদ্দিন নাসু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মারুফ হোসেন। অনান্যের মধ্যে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক শাহাজান আলী, জেলা সেস্বাসেবক দলের সদস্য আরাফাত রহমান সাগর, আবু সাইদ, সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য মাসুদুর রহমান শামিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাজারুল ইসলাম রাজিব, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সেলিম রেজা, রাসেল কবির, মনির হোসেন, আব্দুল আজিজ, ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক ইনছার আলী, সদস্য সচিব আলমগীর হোসেন গাজী, সাবেক ইউপি সদস্য জান্নাতুল ইসলাম, কৃষ্ণপদ বিশ্বাস, মহিলাদল নেত্রী জাহানারা বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষকনেতা ফরাদ হোসেন এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হিমু। ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওয়ার্ড ভিত্তিক খন্ডখন্ড মিছিল নিয়ে সমাবেশ যোগ দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়