৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কলারোয়ায় যুবকের মরদেহ উদ্ধার

আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরার কালারোয়ায় মোবাইল টাওয়ারের নিচে থেকে মেহেদী হাসান (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকালে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পিছনে একটি মোবাইল টাওয়ারের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে। নিহতের স্ত্রীর বরাত দিয়ে কলারোয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত মেহেদী হাসান তার স্ত্রীর সাথে কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামে শ্বশুরবাড়িতে ছিল। রাত ৯টার পর বাড়ি যাওয়ার কথা বলে সে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যায়। শুক্রবার সকালে জালালাবাদ ইউনিয়ন পরিষদের পিছনে একটি মোবাইল টাওয়ারের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখতে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের মা মনোয়ারা খাতুন জানান, শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সে বেরিয়ে যায়। রাতে আর ফিরে আসেনি। শুক্রবার সকালে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি যে, জালালাবাদ ইউনিয়ন পরিষদের পিছনে মোবাইল টাওয়ারের গোড়ায় তার মরদেহ পড়ে রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বাড়ির পাশে নজরুল ইসলাম নামের একজনের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ রয়েছে। পূর্ব বিরোধীদের জের ধরে তারাই আমার ছেলেকে হত্যা করে থাকতে পারে বলে তিনি সন্দেহ পোষণ করছেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে অধিকতর তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়