প্রতিদিনের ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ফ্রেমওয়ার্ক (রূপরেখা) চুক্তির সাফল্য এর ‘যথাযথ বাস্তবায়নের’ উপর নির্ভর করবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে মাসুদ পেজেশকিয়ান লিখেছেন, ‘আলোচনার কার্যকারিতা নির্ভর করছে সম্মত হওয়া বাধ্যবাধকতাগুলোর প্রতি পূর্ণ প্রতিশ্রুতি এবং সেগুলোর যথাযথ বাস্তবায়নের ওপর। এই পথের অগ্রগতি পরিমাপ করা হবে গৃহীত দায়িত্বগুলোর প্রতি ব্যবহারিক বা বাস্তবসম্মত আনুগত্যের মাধ্যমে। সম্মত হওয়া পাঠ্যের (টেক্সট) বাইরের কোনো বক্তব্য আলোচনাকে এগিয়ে নিতে সাহায্য করে না।’
সুইজারল্যান্ডে আলোচনার পর সোমবার (২২ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানি আলোচনাকারীরা আশাবাদ ব্যক্ত করেছেন, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) পরিদর্শকদের বিষয়ে উভয় পক্ষ ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছে।পাকিস্তান সফরের কথা রয়েছে মাসুদ পেজেশকিয়ানের। যে দেশটি যুদ্ধ অবসানে একটি চূড়ান্ত কূটনৈতিক সমাধান খোঁজার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত কয়েক মাস ধরে মধ্যস্থতাকারী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সূত্র : সিএনএন।
